প্রিন্ট এর তারিখঃ May 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 5, 2026 ইং
মধুপুরে আদর্শ চাষী সংগঠনের নির্বাচন আরফান সভাপতি হানিফা সাধারণ সম্পাদক

টাঙ্গাইলের মধুপুরে বিএডিসি’র বীজ উৎপাদনকারী চুক্তিবদ্ধ আদর্শ চাষী সংগঠনের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২মে) বিএডিসি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে মো. আরফান আলী সভাপতি খন্দকার আবু হানিফা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে মো. মফিজ উদ্দিন ও মো. আব্দুল খালেক। সহসাধারণ সম্পাদক পদে মো. রিয়াজ উদ্দিন ও মো. আব্দুল আজিজ, কোষাধ্যাক্ষ মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হারুণ অর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফজলুল হক, কৃষি বিষয়ক সম্পাদক মো. মোজাম্মেল হক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাজাহান আলী, প্রচার সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শহিদুল ইসলাম ও দপ্তর সম্পাদক পদে মো. সাঈদ হোসেন মানিক।
এছাড়া কার্যকরি পরিষদের সদস্য হিসেবে মোঃ আবু জাফর, আলহাজ্ব ছায়েদ আলী, মোঃ আবু সালে মুসা, মোঃ হারুনুর রশিদ, মোঃ মফিজুল হোসেন, মোঃ আব্দুল হামিদ ও মোঃ কামাল হোসেন খান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জটাবাড়ী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মধুপুর ড্রাগিস্ট্স এন্ড ক্যামিস্ট্স সমিতির সভাপতি মো. আব্দুস সালাম।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com