প্রিন্ট এর তারিখঃ May 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 5, 2026 ইং
মধুপুরে শিক্ষক সমিতির নির্বাচন সাইফুল সভাপতি ওবায়দুল্লাহ সম্পাদক

মধুপুর উপজেলা শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে সাইফুল ইসলাম স্বপন সভাপতি ও মোহাম্মদ ওবায়দুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার (২ মে) মধুপুর পৌরশহরের জেলা পরিষদ মিলনায়তনে আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ তাহাজ্জদ হোসেন জানান, মধুপুর উপজেলা শিক্ষক সমিতির নির্বাচনে ১৮ টি পদে ৩৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪’শ ৭৮ জন ভোটারের মধ্যে ৪’শ ৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
নির্বাচনে তিন বছরের মেয়াদে নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন সহসভাপতি সালমা আফরোজ, মোহাম্মদ সোলায়মান সেলিম, আব্দুল মালেক, মোহাম্মদ আনোয়ার হোসেন, এপ্রিল মৃ, মোঃ শাহজাহান আলী ও মাজিদুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান ও মোঃ হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল্লাহ, অর্থ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, আইন সম্পাদক মোঃ খলিলুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আবুল বাসার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুদন দে নির্বাচিত হন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com