প্রিন্ট এর তারিখঃ May 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 5, 2026 ইং
টাঙ্গাইলে কৃষি কর্মশালা অনুষ্ঠিত

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের (১ম সংশোধিত) এর আওতায় "টাঙ্গাইল জেলায় প্রকল্প কার্যক্রম মুল্যায়ন ও পর্যালোচনা" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (৪ মে) টাংগাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প ১ম সংশোধিত আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোহাম্মদ দুলাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আশেক পারভেজ। কর্মশালায় আরো বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চল অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ গোলাম মোস্তফা খান, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প ১ম সংশোধিত ডিএই ঢাকা প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ মোস্তফা কামালসহ জেলার ১২ টি উপজেলার কৃষি অফিসার গণ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com