প্রিন্ট এর তারিখঃ May 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 9, 2026 ইং
টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট দিবস পালিত, সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

টাঙ্গাইলে নানা আয়োজনে পালিত হয়েছে রেড ক্রিসেন্ট দিবস। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে সাধারণ সভা ও ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন।
বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ চত্বরে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে জেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ওবায়দুল হক নাসির, সেক্রেটারি জিয়াউল হক শাহীন এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্নাসহ সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান নির্বাচন কমিশনার ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com