প্রিন্ট এর তারিখঃ May 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 9, 2026 ইং
মাভাবিপ্রবিতে অনুষ্ঠিত হয়েছে “নেক্সটজেন গ্লোবাল ইকো-লিডারশীপ সামিট-২০২৬”

টাঙ্গাইল প্রতিনিধি। সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক-সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল চ্যাপ্টার ও রিসার্চ সোসাইটির আয়োজনে দিনব্যাপী এ সামিটে পরিবেশ, টেকসই উন্নয়ন ও যুব নেতৃত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আজ দিনব্যাপী টাঙ্গাইল সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান। এছাড়াও লিডাীশীপ কর্মশালা পরিচালনা শিশু উল্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ইয়ুথ প্ল্যাটফর্মের চিফ অপারেটিং ডিরেক্টর এম এ মাহমুদ ইয়ামিন, সামিটে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. নান্নুর রহমান, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. তন্নয় রায় তুশার উপস্থিত ছিলেন।
সামিটে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন ওয়ার্কশপ, কুইজ, কেস স্টাডি ও ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নেন।
আয়োজকরা জানান, তরুণদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ভবিষ্যৎ গঠনে নেতৃত্ব তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়। দিনব্যাপী এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও তরুণ সংগঠকরা অংশগ্রহণ করেন। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com