
বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন জমে উঠেছে। ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ১৩ ও ১৪ মে এই নির্বাচনের সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১১ হাজার ৮৯জন ভোটার ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা নীল প্যানেল, বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীরা সবুজ প্যানেলের ব্যানারে এবং এনসিপির প্রার্থীরা লাল-সবুজ প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা পৃথকভাবে নির্বাচনে অংশ নিয়েছেন।
নির্বাচন উপ-কমিটির আহবায়কের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী বিচারপতি মোঃ মিফ্তাহ উদ্দিন চৌধুরী।
সভাপতি পদে নীল প্যানেলের প্রার্থী হলেন এ.এম মাহবুব উদ্দিন খোকন, সবুজ প্যানেলের প্রার্থী হলেন আব্দুল বাতেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. মো. ইউনুস আলী আকন্দ।
সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের প্রার্থী হলেন মোহাম্মদ আলী, সবুজ প্যানেলের প্রার্থী হলেন এ.কে.এম রেজাউল করিম খন্দকার, এনসিপির প্রার্থী হলেন এস.এম. আজমল হোসাইন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া, মোঃ আবু ইয়াহিয়া দুলাল, মোঃ ওমর ফারুক এবং মোহাম্মদ আশরাফুজ্জামান খান।
সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে চারদিকে সরব অবস্থা বিরাজ করছে। রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়েও আইনজীবী ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলমান রয়েছে। প্রার্থীরা সকলেই রাতদিন এক করে সকল ভোটার আইনজীবী ও শুভাকাঙ্খীদের দ্বারস্থ হচ্ছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মাহবুব উদ্দিন খোকন ও মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন প্যানেল প্রচারণায় এবং ভোটার সংযোগে অনেক এগিয়ে রয়েছেন বলে সুপ্রীম কোর্ট অঙ্গনের ভোটাররা জানিয়েছেন।
এই নির্বাচনে নীল দলে সহসভাপতি পদে আলহাজ মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান, সহসাধারণ সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যকরি সদস্য পদে যারা নির্বাচন করছেন তারা হলেন এ.কে.এম. আজাদ হোসাইন, এইচ.এম. সানজিদ সিদ্দিকী, মো. কবীর হোসেন, টিপু সুলতান, মো. জিয়াউদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া ও ওয়াহিদা আফরোজ চৌধুরী।
সবুজ প্যানেলের প্রার্থীরা হলেন সহসভাপতি পদে মো. আব্দুল হক ও মঈন উদ্দিন ফারুকী, কোষাধ্যক্ষ পদে এস.এম. জাহাঙ্গীর আলম, সহসাধারণ সম্পাদক পদে মো. তারিকুল ইসলাম ও জুবাইর আহমেদ ভূঞা। কার্যকরি সদস্য পদের প্রার্থীরা হলেন আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মাহমুদুল হাসান, মো. ফাইজুল্লাহ, মো. জুবায়ের তায়্যিব ও মুহাম্মদ নাঈম উদ্দিন লিখন।
এছাড়া এনসিপির লাল-সবুজ প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সহসাধারণ সম্পাদক মোস্তফা আজগর শরিফী, কার্যকরী সদস্য পদে আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বন-ই-আমিন ও মো. মাজহারুল ইসলাম।