প্রিন্ট এর তারিখঃ May 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 10, 2026 ইং
টাঙ্গাইলে কমিউনিটি পর্যায়ে জেন্ডার এ্যাকশন লার্নিং সিস্টেম বিষয়ক আলোচনা সভা

টাঙ্গাইলে কমিউনিটি পর্যায়ে জেন্ডার এ্যাকশন লার্নিং সিস্টেম (এঅখঝ) বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পৌরসভার ৩নং ওয়ার্ড কাগমারায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বন্ধু আসর সদস্যবৃন্দ, কমিউিনিটির স্থানীয় নেতৃবৃন্দ আশগ্রহন করেন।
সভায় স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্মপ্রসার প্রকল্পের পরিচালক রওশন আরা, জিআইজেড প্রতিনিধি এবং ৩জন (এঅখঝ) বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশগ্রহনকারীরা তাদের জীবনে স্বপ্ন চিত্রের মাধ্যমে তুলে ধরে এবং স্বপ্নপূরণের জন্য নিজ উদোগ্য, স্থানীয় পর্যায়ে সরকারি বেসরকারি সুযোগ সুবিধা চিহ্নিত করে এবং দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের মাধ্যমে তা কাজে লাগাছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com