প্রিন্ট এর তারিখঃ May 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 12, 2026 ইং
টাঙ্গাইলে টিসিবির ট্রাকসেল।। চলবে ১০ দিন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টাঙ্গাইলে টিসিবি'র 'ট্রাকসেল' কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১১ মে) সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করেন টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে।
এ সময় ক্রেতারা জানান, বাজারের চেয়ে কম দামে কেনা যাবে ভোজ্যতেল, চিনি ও ডাল । এসব পণ্যের দাম কম থাকায় লাইনে দাড়িয়ে পন্য সংগ্রহ করতে এসেছি। তবে আমাদের দাবি পন্য দিতে ব্যবস্থাপনা যেন সঠিক থাকে।
টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১ মে হতে ২১ মে পর্যন্ত শুক্রবার ব্যতীত মোট ১০ দিন টাঙ্গাইল সদর উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১০০ টি স্থানে প্রতিদিন ১০টি করে ট্রাকে ( ৪ হাজার) নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রতি কেজি ৮০ টাকা করে ০২ কেজি মশুর ডাল, প্রতি লিটার ১৩০ টাকা দরে ০২ লিটার সয়াবিন তেল, ও প্রতি কেজি ৭০ টাকা দরে ০১ কেজি চিনি সরবরাহ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com