প্রিন্ট এর তারিখঃ May 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 13, 2026 ইং
ধনবাড়ীতে তাওহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারার কেন্দুয়ায় বাবু পাগলার মাজারে তথাকথিত ওরশের নামে বাউল গান, নৈরাজ্য সৃষ্টি, সামাজিক বিশৃংখলা ও শরীয়ত বিরোধী কার্যকালাপ বন্ধের দাবীতে তাওহিদী জনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
ধনবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার তাওহিদী জনতার অংশগ্রহনে তাওহিদী জনতার ব্যানারে রবিবার (১০ মে) বিকেলে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা, এই বাবু পাগলার মাজারে তথাকথিত ওরশের নামে বাউল গান, নৈরাজ্য সৃষ্টি, সামাজিক বিশৃংখলা ও শরীয়ত বিরোধী কার্যকালাপ বন্ধের গত ২৭ মে২৬ তারিখে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দিলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। তাই এই মাজারে শরীয়ত বিরোধী কার্যকালাপ দ্রুত বন্ধের দাবী করেন প্রশাসনের কাছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুফতী রফিক আহমদ, মাওলানা শরীফ আহম্মেদ সহ অন্যরা। বিক্ষোভ মানববন্ধনের খবরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com