প্রিন্ট এর তারিখঃ May 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 13, 2026 ইং
ধনবাড়ীতে নবাগত এসিল্যান্ডের সাথে সাংবাদিকদের মতবিনিময়

টাঙ্গাইলের ধনবাড়ীতে নবাগত ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ধনবাড়ী পৌর সভার দায়িত্বে থাকা প্রশাসক দিল আফরোজ এর সাথে ধনবাড়ী প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১২ মে) বিকেলে ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ধনবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান স্বগত বক্তব্য প্রদান করেন।
আরও বক্তব্য দেন ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক গণমুক্তি পত্রিকার সাংবাদিক রফিকুর ইসলাম স্বপন, সিনিয়র সহ সভাপতি দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সৈয়দ সাজন আহমেদ রাজু, স্বাধীন বাংলা নিউজ’র সাংবাদিক এস এম আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক মানবজমিন প্রতিনিধি হাবিবুর রহমান, প্রেসক্লাব সদস্য মুভি বাংলা’র প্রতিনিধি পলাশ ইসলাম, সাংবাদিক সোহাগ হোসেন, আমির আলী ও জাকির হোসেন প্রমূখ।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সাংবাদিকরাও দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি ধনবাড়ী উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেছি এ উপজেলার সকল জনসাধারনের মাঝে ভূমিসেবা কে সহজ করে সেবা দেওয়ার জন্য। সবার সহযোগিতায় এই সেবাকে জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চাই। সেই সাথে ধনবাড়ী পৌরসভার সকল নাগরিক সেবা নিশ্চিতে কাজ করে যাবো। এজন্য সঠিক ও দায়িত্বশীল তথ্য প্রদানে সকল সাংবাদিকদের সহযোগীতাসহ উপজেলা ও পৌরবাসীর সকলের সহযোগীতা নিয়ে ভালোভাবে কাজ করে যেতে চাই ইনশাআল্লাহ্।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com