প্রিন্ট এর তারিখঃ May 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 15, 2026 ইং
ভূঞাপুরে তলিয়ে যাচ্ছিলো পাকা ধান, কেটে দিলো বিএনপি

কামাল হোসেন
টাঙ্গাইলের ভূঞাপুরে কয়েকদিনের ভারি বর্ষণে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। শ্রমিক না পাওয়ায় তলিয়ে যাচ্ছে কৃষকের পাকা ধান। এমন পরিস্থিতিতে পানিতে তলিয়ে যাওয়া গোবিন্দাসী গ্রামের কৃষক আব্দুল আজিজের ৪২ শতাংশ জমির ধান কেটে দিয়েছে ইউনিয়ন বিএনপি। বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা ধান কাটা শুরু করেন। পরে তা বাড়িতে এনে মাড়াই করে দেন।
কৃষক আজিজ জানান, ভারি বৃষ্টিতে জমির ধান পুরোপুরি তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছিলো। বেশি মজুরিতেও ধানকাটা শ্রমিক পাওয়া যাচ্ছিলোনা। কষ্ট করে ফসল ফলিয়েও ছেড়ে দেয়া হয়েছিলো ধান ঘরে তোলার আশা। পরে বিষয়টি বিএনপির নেতা-কর্মীরা জানতে পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে। এ জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু জানান, বিষয়টি আমাদের নজরে আসায় বৃহস্পতিবার সকাল থেকে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তলিয়ে যাওয়ার উপক্রম হওয়া জমির ধান কেটে দিয়েছি। যাদের এমন সমস্যা সর্বদা তাদের পাশে থাকবে বিএনপি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com