প্রিন্ট এর তারিখঃ May 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 17, 2026 ইং
' সুজন 'এর অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

সুজন, জেলা কমিটি টাঙ্গাইলের উদ্যোগে ল'কলেজ,টাঙ্গাইল মিলনায়তনে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা ১৬ মে শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় ।
সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ও টাঙ্গাইল ল'কলেজের অধ্যক্ষ এডভোকেট খান মোহাম্মদ খালেদ । মুক্ত আলোচনায় অংশ নেন জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক বাদল মাহমুদ, ভূঁইয়াপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মীর্জা মহিউদ্দিন, বাসাইল উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক মুসলিম উদ্দিন আহমেদ, কালিহাতী উপজেলা কমিটির সভাপতি খাজা রফিক, মির্জাপুর উপজেলা কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম, কালিহাতী উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, মধুপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল মনছুর, গোপালপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক,জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল হক বুলবুল,নির্বাহী সদস্য ড.আলী রেজা, সৈয়দ সাইফুল্লাহ ,দীপক পাল, কোষাধ্যক্ষ কাজী হেমায়েত হোসেন হিমু,নির্বাহী সদস্য সুমনা সাহা , রওশন আরা লিলি,তালহা আল মাহমুদ খান, ভূঁইয়াপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হালিমুর রশিদ রিপন প্রমুখ ।
এ সভায় জেলা ও উপজেলা কমিটি সমূহের বিগত দিনের নানা কর্মকান্ডের অগ্রগতি পর্যালোচনা করে ২০২৬ সনের বাকি সময়ের জন্য কর্মপরিকল্পনা প্রণয়নের খসড়া প্রস্তুত করা হয় । অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com