প্রিন্ট এর তারিখঃ May 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 18, 2026 ইং
টাঙ্গাইলে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

"অল্প সময়ে,সল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে" এমন শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশে গ্রাম আদালত সংক্রিয়করণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় কর্তৃক বাস্তবায়ন হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্ৰগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে রবিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে,ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ সরকার ও ( ই এস ডি ও) বাস্তবায়নে ও সহযোগিতায় ফিল্ড পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ) মো: সেলিম মিঞা টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, ডিস্ট্রিক্ট ম্যানেজার ও জেলার সকল উপজেলা সমন্বয়কারীগণ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com