প্রিন্ট এর তারিখঃ May 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 18, 2026 ইং
সকালে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ মিলল দুপুরে

টাঙ্গাইলে সকালে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের লাশ দুপুরে ভেসে উঠেছে। রোববার সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
তারা হলো, পানিয়াবান্দা গ্রামের বজলুর রহমান মজনু মিয়ার ছেলে মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)।স্থানীয় যুবক নাজমুল হোসেন জানান, রোববার সকাল থেকে মোবাসির ও মোস্তাফিজ দুই ভাই নিখোঁজ ছিল। পরে দুপুরের দিকে স্থানীয়রা একটি পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com