প্রিন্ট এর তারিখঃ Jun 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2026 ইং
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় টাঙ্গাইলে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত

‘বর্জ্য আমার, দায়িত্ব আমার’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের ভিক্টোরিয়া ফুড জোন এন্ড পার্টি সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মূল বক্তব্য তুলে ধরেন প্লাস্টিক সার্কুলারিটি প্রকল্পের জেলা সমন্বয়ক আজনাবী মজুমদার নাহিদ। এসময় টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা যত্রতত্র প্লাস্টিক না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার এবং পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক রিসাইক্লিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। পরিবেশ দূষণ রোধে স্থানীয় নাগরিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে, সকল অংশগ্রহণকারী নিজ নিজ অবস্থান থেকে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগকে সমর্থন এবং বর্জ্য পৃথকীকরণের অনুশীলনকে উৎসাহিত করার জন্য সর্বসম্মতভাবে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com