প্রিন্ট এর তারিখঃ Jun 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2026 ইং
ভালুকায় ট্রাকচাপায় একমি ফার্মাসিউটিক্যালসের সিনিয়র বিক্রয় প্রতিনিধি নিহত

ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক একমি ফার্মাসিউটিক্যালস্ কোম্পানির সিনিয়র বিক্রয় প্রতিনিধি মো. বিল্লাল হোসেন ভূইয়া (৫০) নিহত হয়েছেন। তিনি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামের নান্নু ভূইয়ার ছেলে।
সোমবার (২৯ জুন) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন ভূইয়া দীর্ঘদিন ধরে ভালুকা উপজেলার চাপরবাড়ি এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। তিনি একমি ফার্মাসিউটিক্যালস্ কোম্পানির সিনিয়র বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সোমবার দুপুরে মোটরসাইকেলযোগে গফরগাঁও সড়ক থেকে ভালুকা বাজারের দিকে যাওয়ার সময় ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com