প্রিন্ট এর তারিখঃ Jun 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2026 ইং
সখীপুরে অবৈধ চায়না জাল ধ্বংস

টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে ৬০টি (মোট ১,২০০ মিটার) অবৈধ চায়না জাল ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ডাবাইল বিল থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে ওইসব অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ডাবাইল বিল থেকে মোট এক হাজার ২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। এ সময় জালের মালিক না থাকায় জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামানসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সখীপুর থানা-পুলিশ সঙ্গে ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com