প্রিন্ট এর তারিখঃ Jul 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 6, 2026 ইং
টাঙ্গাইলের মির্জাপুরে সালুয়ার-কামিজ পড়ে নৃত্য করা সেই বিএনপি নেতা বহিষ্কার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গোড়াই ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৫ জুলাই উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে বহিস্কার করা হয়েছে। উল্লেখ্য চলমান বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিল দলের বিজয়ে খন্দকার আমিনুল ইসলাম মিন্টু সালোয়ার-কামিজ পড়ে নেচে গেয়ে ব্যতিক্রমী আনন্দ করে। সালুয়ার কামিজ পড়ে তার এই নাচা-নাচির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা জন্ম দেয়। দলীয় শৃঙ্খলা বিরোধী বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক পদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে উপজেলা বিএনপির সভাপতি সম্পাদকের নির্দেশক্রমে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এ ব্যাপারে বহিস্কৃত নেতা খন্দকার আমিনুল ইসলামের সঙ্গে বার বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com