প্রিন্ট এর তারিখঃ Jul 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 12, 2026 ইং
আগামী পাঁচ বছরে সখীপুরের কোন উন্নয়নই বাকি থাকবে না-----এ্যাডভোকেট আহমেদ আজম খান

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী স্থানীয় এমপি অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী কৃচ্ছতা করে ১০০ টাকার লাঞ্চ করেন আমরাও বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ কর্মকর্তা কর্মচারীগণ ১০০ টাকা লাঞ্চ করি। তিনি বলেন, সখিপুরে ১৯২টি সড়কের তালিকা দেওয়া হয়েছে আগামী দুই বছরে ৭শত কোটি টাকার কাজ সম্পন্ন করা হবে। ইনশাল্লাহ আগামী পাঁচ বছরে পাঁচ হাজার কোটি টাকার কাজ করা হবে কোন উন্নয়নই আর বাকি থাকবে না। শনিবার বিকালে করটিয়া পাড়া এলাকায় যাদবপুর ইউপি ( নলুয়া) গাজীপুর জিসি বেলতৈল সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালী করার কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি কথা বলেন। উপজেলা প্রকৌশলী আরিফুর রহমানের সভাপতিত অনানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার ,ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, সহ-সভাপতি রফিকুল ইসলাম মেশিনারি, বজলুর রহমান ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। জনাব আযম খান আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎকে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে গিয়েছে, যার কারণে এখন লোডশেডিং হচ্ছে কিছুদিন সময় দিন এই লোডশেডিংয়ের যন্ত্রণা ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের বৈঠকেও এসি ছাড়েন না। তিনি বলেন ,আমার দেশের ২০ কোটি লোক কষ্ট সহ্য করছে, আমাদেরকেও কষ্ট সহ্য করে কাজ করে যেতে হবে। এর আগে তিনি সৃষ্টি সংঘ মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল খেলার উদ্বোধন করেন। এই খেলায় সখিপুর ও মির্জাপুর উপজেলা অংশগ্রহণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com