প্রিন্ট এর তারিখঃ Jul 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 16, 2026 ইং
মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়|
এতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম| অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন|
আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক রেদওয়ান উল্লাহ খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, মধুপুর প্রেস ক্লাবের সহ সভাপতি আব্দুল হামিদ, এনসিপি মধুপুরের প্রধান সমš^য়ক মো. সবুজ মিয়া, জুলাই যোদ্ধা মোঃ সোহানুর রহমান প্রমুখ|
এছাড়া জুলাই যোদ্ধা মোঃ সোহানুর রহমান, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম, মোঃ মারুফ হোসেন, ˆসকত, মোজাহিদ, সাংবাদিক হাবিবুর রহমান, আব্দুল মোমিন, মোঃ নাজমুল হকসহ অনেকেই উপস্থিত ছিলেন|
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদ যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করেন| বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করেন| এ সময় অন্যান্য গণমাধ্যম কর্মীসহ মধুপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন|
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com