প্রিন্ট এর তারিখঃ Jul 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 21, 2026 ইং
বিসিএস ফরেন ক্যাডারে মেধা তালিকায় ৯ম টাঙ্গাইলের শংকর পাল

নিজ মেধা আর পরিশ্রম, সাথে মা বাবার অনুপ্রেরণায় জ্ঞান শংকর পালের সাফল্য সত্যি প্রশংসনীয়। এবারের ৪৭ তম বিসিএস পরীক্ষায় ফরেন ক্যাডারে মেধা তালিকায় ৯ম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাসাখানপুর গ্রামে। মা মাধুরী রানী পাল একজন গৃহিনী। বাবা নরেশ চন্দ্র পাল। টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিন ভাই বোন। নানা প্রতিকূলতা উপেক্ষা করে তিনি এ পর্যায়ে এসেছেন।
টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যাল থেকে ২০১২ সালে এসএসসি ও ২০১৪ সালে মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাশ করেন।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স (মেধাক্রম- ৫ম) এবং মাস্টার্স (মেধাক্রম ১ম) কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তিনি ডিন্স এওয়ার্ড ও জগন্নাথ হল স্বর্ণপদক অর্জন করেন।
এছাড়া বাংলাদেশ বেতার ও টেলিভিশনের উচ্চাঙ্গ, রবীন্দ্র ও নজরুল সংগীতের একজন তালিকাভুক্ত শিল্পী।
৪৪ তম বিসিএস থেকে প্রাণিবিদ্যা প্রভাষক পদে বতর্মানে গফরগাঁও সরকারি কলেজ কর্মরত আছেন। এছাড়াও ৪৫ তম শিক্ষা, ৪৯ তম বিসিএসে শিক্ষা, ৪৬ তম বিসিএসে প্রশাসনে সুপারিশপ্রাপ্ত হন।
তার চাকরি জীবন শুরু হয় ২০২৪ সালে জনতা ব্যাংকের অফিসার টেলর থেকে৷ এরপরে সোনালী ব্যাংকে অফিসার জেনারেল পদে। ডাকবিভাগের উপজেলা পোস্ট মাস্টার পদে, পেট্রোবাংলার অধীনে গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেডের সহকারী কর্মকর্তা পদে, সোনালী ব্যাংক সিনিয়র অফিসার পদেও সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
নতুনদের জন্য তাঁর পরামর্শ -
১.নিজেকে প্রতিনিয়ত পজিটিভ গুণে সমৃদ্ধ করার প্রচেষ্টা!
২.অতীত নিয়ে আক্ষেপ না করা, আপনার বর্তমানই আগামীকাল অতীত হবে, আর বর্তমান এর ভালোই সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করবে৷
৩. নিজের স্থির লক্ষ্য, সর্বোচ্চ প্রচেষ্টা আর সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস সাফল্য নিশ্চিত করবে৷
4. নিজের সবল জায়গাগুলোকে সবল রাখার অভ্যাসের পাশাপাশি দুর্বল জায়গাকে সবল করার চেষ্টা চালানো।
5. নিজের সাথে কম্প্রোমাইজ না করা।
জ্ঞান শংকর পালের এই সাফল্যের জন্য পরিবার, শিক্ষক, আত্মীয়-স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসী আনন্দিত।
তাঁর ভবিষ্যৎ কর্মজীবন এবং দেশের সেবায় নিষ্ঠার সাথে পালন করতে পারেন এজন্য সকলে শুভ কামনা জানিয়েছেন। অভিনন্দন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com