প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 22, 2026 ইং
ভালুকায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি- ভালুকা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকালে ব্যাংকের হল রুমে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শাখা প্রধান মোহাম্মদ আব্দুল্লাহ আল আসাদ এর সভাপতিত্বে ও সিনিয়র অফিসার জহিরুল ইসলামের সঞ্চালনায় গ্রাহক সমাবেশে পবিত্র কোরআন তেলাওয়াত আমিনুল ইসলাম ও ইসলামী সংগীত পরিবেশন করেন, আবুল কালাম। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন,এফ,এ ভিপি ও ম্যানেজার অপারেশন, মোহাম্মদ মাহবুবুর রহমান ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জোনের এস, ভিপি এন্ড জোন প্রধান আনিসুর রহমান। প্রধান আলোচক ছিলেন, ইসলামী চিন্তাবিদ ও গবেষক ড. হাফেজ মাওলানা আবুল কাশেম। এছাড়াও আরো বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা আবুল কাশেম, মাওলানা আমিনুল ইসলাম, একতা বিল্ডার্সের মালিক শহিদুর রহমান, ক্ষুদ্র ঋন গ্রাহক আকলিমা আক্তার লিপি, গ্রাহক সাইফুল্লাহ পাঠান ফজলু, রফিকুল ইসলাম সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা গ্রাহকদের শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং সেবা গ্রহণ এবং সঞ্চয় ও বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বারোপ করেন। #
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com