প্রিন্ট এর তারিখঃ Jul 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 26, 2026 ইং
মধুপুরে গলায় ওড়না পেচিয়ে গৃহবধূর আত্মহত্যা

উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের কুড়ালিয়া বাগবাড়ী গ্রামের সজীব মিয়ার স্ত্রী গৃহবধূর অনিকা (১৭) ।
শনিবার(২৫ জুলাই) বিকেলে নিজ ঘর থেকে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা। পরে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনেরা জানিয়েছেন, আনিকা গতকাল হঠাৎ করে কাউকে না জানিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়। খবর পেয়ে পাশের উপজেলা ঘাটাইল থেকে ধরে আনা হয়। আজ পরিবারের সদস্যরা বাইরে কাজে গেলে তিনি ঘরে একা ছিলেন। পরে স্বজনরা ফিরে এসে তাঁকে ডাকাডাকি করলে সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়।
নিহত অনিকা ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার তালতলী গ্রামের আনিসুর রহমানের মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এ কে এম ফজলুল হক জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com