প্রিন্ট এর তারিখঃ Jul 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 26, 2026 ইং
সভাপতি মজিবুর সম্পাদক পলাশ ॥ গৌরীপুর লেখক সংঘে কবি লেখক সাহিত্যিকদের মিলনমেলা

ময়মনসিংহের গৌরীপুর লেখ সংঘের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে শুক্রবার (২৪ জুলাই/২৬) প্রেস ক্লাব মিলনায়তন কবি, লেখক, প্রাবন্ধিক ও সাহিত্যিকগণের মিলনমেলায় পরিণত হয়। সম্মেলনে মজিবুর রহমান ফকিরকে সভাপতি ও পলাশ মাজহারকে সাধারণ সম্পাদক করে ১৭সদস্যের কমিটি নির্বাচিত হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয়পতাকা উত্তোলন ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সংগঠনেরন সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রাবন্ধিক মো. লুৎফর রহমান সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি ওমর ফারুক। প্রথম অধিবেশনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন, সাবেক সভাপতি ছড়াকার আজম জহিরুল ইসলামসহ দেশের সুনামধন্য প্রয়াত কবি, বুদ্ধিজীবীদের স্মরণে শোকপ্রস্তাব গৃহিত হয়। কার্যকরি কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি লুৎফর রহমান। দ্বিতীয় অধিবেশনে কবি মো. আব্দুল ওয়াহেদ সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সম্মেলনে লেখক মজিবুর রহমান ফকিরকে সভাপতি ও কবি আবুল খায়ের মোহাম্মদ মাজহারুল ইসলাম (পলাশ মাজহার) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যরা হলেন সভাপতিমন্ডলীর সদস্য মো. আব্দুল ওয়াহেদ ওয়াজেদ, শফিকুল ইসলাম মিন্টু, মোহাম্মদ শহীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল মোমেনীন, সাংগঠনিক সম্পাদক সেলিম আল রাজ, দপ্তর সম্পাদক আফরোজা আবেদিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, অনুষ্ঠান সম্পাদক কবি শামীমা খানম মীনা, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম মোল্লা, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, মো. এমদাদুল হক, ওমর ফারুক, মো. রইছ উদ্দিন, রাকিবুল ইসলাম রাকিব ও ওবায়দুর রহমান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com