প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 27, 2026 ইং
টাঙ্গাইলে ভারি বর্ষণে এলজিইডি’র ব্রিজের এপ্রোচ ধস ॥ পরিদর্শনে নির্বাহী প্রকৌশলীর

ভারি বর্ষণে টাঙ্গাইলে এলজিইডি’র ব্রিজের এপ্রোচের একটি অংশ ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ওই অংশে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এ অবস্থায় রোববার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার টাঙ্গাইল- হুগড়া সড়কের শ্যামার ঘাটের ব্রিজ পরিদর্শন করেন জেলার নবাগত এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন। এসময় তিনি দ্রুতই ক্ষতিগ্রস্ত এপ্রোচের অংশ মেরামত করার আশ^াস করেন।
স্থানীয়রা বলেন, চলতি বর্ষা মৌসুমে ভারি বৃষ্টিপাতের কারণে টাঙ্গাইল- হুগড়া সড়কের শ্যামার ঘাটের ব্রিজের এপ্রোচের একটি অংশ ধসে পড়ে। এতে এ ব্রিজ দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায়। প্রতিদিন এ সড়কের ব্রিজ দিয়ে সদর উপজেলার চরাঞ্চলের হুগড়া, দ্যাইনা, কাতুলী, কাকুয়া এবং সিরাজগঞ্জের চৌহালী এলাকার হাজার হাজার মানুষ যাতায়াত করে। এর আগেও কয়েকবার ব্রিজের এপ্রোচের ওই অংশ ধসে যায়। স্থানীয়রা দ্রুতই স্থায়ী সমাধানের দাবি করেন।
এদিকে ব্রিজের এপ্রোচের অংশ ধসে যাওয়ার খবর পান সদ্য যোগদানকৃত এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন। পরে রোববার বিকেলে নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত এপ্রোচের অংশ ভালোভাবে পর্ববেক্ষণ করেন।
এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন বলেন, ভারি বর্ষণের ফলে ব্রিজের এপ্রোচের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরিদর্শন করে বিষয়টি উদ্ধর্তন কর্মকর্তাদের জানানো হয়েছে। আশা করছি দ্রুতই মেরামত চলাচল করে যানবাহন চলাচলের উপভোগী করা হবে।
এ সময় এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার জন্য প্রায় ১৫ বছর আগে এ ব্রিজটি নির্মিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com