প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 29, 2026 ইং
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদর ফাইনালে

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন প্রথম সেমিফাইনালের শেষ মুহুর্তে ১০ মিনিট বাকী থাকতে টাঙ্গাইল সদরের অধিনায়ক সুমন রেজা পাস থেকে চমৎকার শটে স্টাইকার সৌরভ দেওয়ানের শট নাগরপুরের জাল র্স্পশ করার সাথে সদরের খেলোয়াড়সহ দর্শকের উল্লাসের জোয়ার থেমে যায় বেরসিক লাইন্সম্যান রুবাইয়ে বির্তকিত ফ্ল্যাগ উত্তোলনের কারনে। অফসাইডের কারনে সৌরভ দেওয়ানের গোলটি বাতিল। নয়তো এই গোলটি হলে সদরের দলকে টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় যেতে হতো না। তবে টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় টাঙ্গাইল সদর ৬-৫ গোলে নাগরপুর উপজেলাকে পরাজিত করে ফাইনালে উঠেছে।
২৮ জুলাই(মঙ্গলবার) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকে টাঙ্গাইল সদর আক্রমন করে খেলতে থাকলেও নাগরপুর উপজেলার কৌশল ছিলো ধীরে চলে নীতিতে। নাগরপুর সদরের আক্রমনগুলো ফাউল কিংবা ট্যাকল করে আক্রমন গুলো নস্যাৎ করেছে। খেলার গতিতে ধীর করার জন্য তারা বিভিন্ন অজুহাতে সময়ের অপচয় করেছে। এছাড়াও সদরের স্টাইকারের ৩টি কাঙ্খিত স্টাইকারা নষ্ট করার কারনে খেলাটি নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ড্র হয়। আলোচনার কেন্দ্রবিন্দুতে সৌরভ দেওয়ানের গোলটি কোন যুক্তিতে লাইন্সম্যান রুবাই বাতিল করলো সেই প্রশ্নে সারা মাঠ জুড়ে। খেলা শেষে রেফারীদের মধ্যে লাইন্সম্যান রুবাইকে পাওয়া যায়নি, তার কাছে প্রশ্নের উত্তরের জন্য। প্রায় দশ হাজার দর্শকের উপস্থিতির টাইব্রেকারে টাঙ্গাইল সদরের জয়লাভের পর দর্শকের মুখে একটি কথা“ একটি নায্য গোল রুবাই বাতিল করেছে!”
টাঙ্গাইল সদরঃ মজনু(গোলরক্ষক), বাম্বা(নাইজেরিয়া), আবু বক্কর কামারা(নাইজেরিয়া), মুন্না, রেজাউল, অনিক, নেইমার(নাইজেরিয়া), বিল্লাল(নাইজেরিয়া), সৌরভ দেওয়ান, সুমন রেজা(অধিনায়ক) ও সুলেমান ছিল্লা(নাইজেরিয়া)।
আজকের খেলাঃ গোপালপুর উপজেলা বনাম ভূঞাপুর উপজেলা
নাগরপুর উপজেলাঃ নাঈম(গোলরক্ষক),শান্ত(অতিথি),
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com