প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 30, 2026 ইং
বাসাইলে কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনিছুর গ্রেফতার

টাঙ্গাইলের বাসাইলে আনিছুর রহমান ওরফে আনিছ ভেন্ডার নামের এক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে মঙ্গলবার রাতে তাকে কাউলজানী থেকে গ্রেফতার করা হয়।
আনিছুর রহমান উপজেলার কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার কাউলজানী মধ্যপাড়া এলাকার মৃত আরফান পলানের ছেলে।জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বাসাইল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত বছরের ১২ নভেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় চলন্তবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় পরদিন ১৩ নভেম্বর সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সন্দেহভাজন হিসেবে অভিযোগ আনা হয়। গ্রেফতারের পর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির এ তথ্যটি নিশ্চিত করে জানান, ‘গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com