প্রিন্ট এর তারিখঃ Aug 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 1, 2026 ইং
প্রধানমন্ত্রীর উপহার পেল কান্নায় ভেঙে পড়লেনশহীদ বিপ্লবের বাবা-মা

বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার পেয়ে বৃহস্পতিবার (৩০জুলাই/২৬) কান্নায় ভেঙে পড়েন জুলাই গণঅভ্যূত্থানে শহীদ বিপ্লব হাসানের বাবা মো. বাবুল মিয়া ও মা বিলকিস আক্তার। এ সময় উপ¯ি’ত নেতাকর্মীরাও আবেগ-আপ্লুত হয়ে পড়েন।
ময়মনসিংহের গৌরীপুরে জুলাই আন্দোলনের শহীদ বিপ্লবের বাবা ও মায়ের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে শুভে”ছা উপহার তুলে দেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসান আল আরিফ।
এ সময় ছাত্রদল নেতা হাসান আল আরিফ বলেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জুলাই বিপ্লবে শহীদ হওয়া ছাত্রদলের ১৪৩ জনের নেতাকর্মীর পরিবারের খোঁজখবর নেওয়া হ”েছ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভে”ছা উপহার পৌঁছে দেওয়া হ”েছ।
তিনি আরও বলেন, এই শহীদ পরিবারগুলোকে কোনোভাবেই কোনদিন ভুলা সম্ভব নয়। তাদের এই ত্যাগই আমাদের ভবিষ্যতের আন্দোলন-সংগ্রাম ও রাজনীতির মূল প্রেরণার উৎস। জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের ওপর ভিত্তি করেই আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে। শহীদদের পরিবারকে বীরোচিত সম্মান জানাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং রাষ্ট্রীয়ভাবেও সেই উদ্যোগ নেওয়া হ”েছ বলেও তিনি জানান।
উক্ত উপহার প্রদান অনুষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ফয়সাল ও বিপ্লব শিকদার, ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, সাবেক সভাপতি নিহাদ সালমান ডুনন, উপজেলা ছাত্রদলের আহŸায়ক জোনায়েত খান পাঠান সাব্বির, সদস্য সচিব মনিরুজ্জামান মানিক ও উপজেলা, পৌর ও কলেজ কমিটির নেতৃবৃন্দ উপ¯ি’ত ছিলেন। পরে শহীদ বিপ্লবের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ছাত্রদল নেতা জিসান আকন্দ পবিত্র।
জুলাই-আগস্ট গণঅভ‚্যত্থানে ২০২৪’র ২০ জুলাই গৌরীপুরের কলতাপাড়ায় ৩জন শহিদ হন। তারা হলেন ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামের বাবুল মিয়ার পুত্র বিপ্লব হাসান (১৯), রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও মধ্যপাড়ার আব্দুল হালিম শেখের পুত্র নুরে আলম সিদ্দিকী রাকিব (২২) ও মইলাকান্দা ইউনিয়নের কাউরাট গ্রামের মো. আনোয়ার উদ্দিনের পুত্র জোবায়ের আহম্মেদ (২২)।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com