প্রিন্ট এর তারিখঃ Aug 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 4, 2026 ইং
ধনবাড়ীতে অগ্নিনির্বাপন ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

দুর্ঘটনা দুর্যোগ, সবার পাশে , সবার আগে” এই শ্লোগানে টাঙ্গাইলেল ধনবাড়ীতে অগ্নিনির্বাপন ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক কর্মশালা এবং মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩ আগষ্ট)সকালে ধনবাড়ী উপজেলা মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে টাঙ্গাইল জেলা প্রশাসকের তত্ত¡াবধানে ধনবাড়ী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের উপস্থিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ফরহাদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা খাতুন, ফায়ার সার্ভিস ও সিভিল টাঙ্গাইলের সহকারী পরিচালকের দপ্তরের পরিদর্শক সোহেল রানা, ধনবাড়ী ফায়ার স্টেশনের ইনচার্জ সানোয়ার হোসেন ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমানসহ অন্যান্যরা।
আলোচনাসভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফায়ার ফাইটাররা অগ্নি নির্বাপনের বিভন্নি কৌশল দেখান। এসময় ধনবাড়ী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com