প্রিন্ট এর তারিখঃ Aug 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 5, 2026 ইং
মধুপুরে অবৈধ সীসা কারখানা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোপদ এলাকায় অবৈধভাবে পরিচালিত সীসা কারখানা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বাধীন আদালত সীসা কারখানা পরিচালনাকারী ওমর ফারুককে ৫০ হাজার টাকার জরিমানা করার পাশাপাশি ওই কারখানা গুড়িয়ে দেওয়ার আদেশ দেন।
পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানকালে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেধ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারি পরিচালক তাপস চন্দ্র পাল। অভিযানকালে পরিদর্শক নুরুল আমিনসহ পরিবেশ অধিদপ্তরের কর্মচারীগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার পরিবেশের ছাড়পত্র গ্রহণ না করেই কারখানা মালিক অবৈধ পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদন করে আসছিল। বিষয়টি অবগত হওয়ার পরই এই অভিযান চালিয়ে কারখানাটি গুড়িয়ে দেওয়া হয় এবং ওমর ফারুককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ শিল্প কারখানার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com