প্রিন্ট এর তারিখঃ Aug 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 5, 2026 ইং
টাঙ্গাইলে তথ্য অফিসের উদ্যোগে উন্মুক্ত বৈঠক

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসুচি এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য উম্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে টাঙ্গাইল জেলা তথ্য অফিসের উদ্যোগে জাতীয় মহিলা সংস্থার প্রাঙ্গণে এই বৈঠকের আয়োজন করা হয়।
ওই বৈঠকে প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। উন্মুক্ত বৈঠকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ,খাল খনন/পুন: খনন, বৃক্ষরোপন, ধর্ষন প্রতিরোধ, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা, হাম-রুবেলা প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধ, গুজব, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজগঠনে গৃহিত পদক্ষেপসমূহ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।
উন্মুক্ত বৈঠকে প্রায় অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উন্মুক্ত বৈঠকে জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com