প্রিন্ট এর তারিখঃ Aug 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 5, 2026 ইং
মির্জাপুরে নানা অনিয়মের অভিযোগে দুই ক্লিনিককে জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি বেসরকারি ক্লিনিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নে পৃথক অভিযানে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ।
প্রশাসন সূত্রে জানা যায়, গোড়াই ইউনিয়নের পপুলার ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট ক্লিনিকের মালিক রাজিয়া সুলতানাকে ১০ হাজার টাকা এবং একই এলাকার আইডিয়াল ডেন্টাল কেয়ার ক্লিনিকের বৈধ কাগজপত্র না থাকায় মালিক তোফায়েল সাহা হৃদয়কে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ।
অভিযানকালে ক্লিনিকের প্যাথলজিস্টের অনুপস্থিতিতে পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ওষুধ সংরক্ষণের ফ্রিজে নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, ইন্সপেক্টর ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com