প্রিন্ট এর তারিখঃ Aug 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 5, 2026 ইং
ধনবাড়ীতে মাদকের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী ঐক্যবদ্ধ, মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন

মাদক মুক্ত সমাজ চাই সুস্থ সুন্দর ভবিষ্যৎ চাই এই স্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকার ২ নং ওর্য়াড নিজবর্ণি সওদাগর পাড়া এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার রোধ, মাদক ব্যবসা ও সেবন বন্ধ এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৪ আগষ্ট সকাল ১০ ঘটিকায় সওদাগর পাড়া এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এবিষয়ে ২ নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর নূরজাহান বেগম বলেন আজকে যে মাদকের বিরুদ্ধে মানববন্ধন হচ্ছে আমি তাদের সাথে একমত মাদকের কোন আস্তানা আমাদের ২ নং ওর্য়াডে থাকতে পারবে না।
এ সময় সওদাগর পাড়া এলাকায় সভাপতি মো: খোকন জানান আমরা আমাদের এলাকায় কোন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবন কারী দেখতে চাই না। এলাকাবাসীর পক্ষ্যে জুয়েল সওদাগর জানান, আমাদের এলাকায় আমরা মাদক মুক্ত রাখতে চাই,এলাকার চিন্হিত মাদক ব্যবসায়ী শামীম কে আমরা এলাকা থেকে উচ্ছেদ চাই।
বক্তব্যে মো: সুলতান সওদাগর জানান, এলাকার চিন্হিত ব্যবসায়ী শামীম তার নিজ এলাকা জামালপুর থেকে মাদক ব্যবসা করার কারনে জামালপুরের মানুষ তাকে এলাকা থেকে উচ্ছেদ করেছে আমরাও উচ্ছেদ চাই মাদক মুক্ত সমাজ চাই। পারভেজ বলেন মাদক ব্যবসায়ী শামীমকে তার শ্বশুর ইউসুফ সওদাগর স্থান দিয়ে দীর্ঘদিন যাবৎ এগুলো করিয়ে আসছে আমরা এলাকাবাসী বাধা দিতে গেলে তারা খারাপ ভাষায় গালিগালাজ করে তাই আমরা মাদক মুক্ত সমাজ চাই, মাদক পরিবার উচ্ছেদ চাই।
মামুন জানান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন মাদক বিক্তেতা এবং সেবনকারী কাউকে ছাড় দেওয়া হবে না সেই সাথে মাননীয় মন্ত্রী মহোদয় আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন সাহেব বলেছেন মাদকের বিরুদ্ধে কোন কথা চলবে না, মাদক থেকে দূরে থাকতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
যুব সমাজের পক্ষ থেকে মো: শুভ জানান আমাদের এলাকায় কোন মাদক পরিবার আমাদের এলাকায় থাকতে পারবে না। মানববন্ধনের পরেও যদি কাউকে দেখতে পারি তাহলে স্বেচ্ছায় প্রশাসনের কাছে হস্তান্তর করব। এসময় অন্যন্য বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। মাদক নির্মূলে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান তারা।মানববন্ধন থেকে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয় এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com