প্রিন্ট এর তারিখঃ Aug 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 11, 2026 ইং
ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ স্লোগানে টাঙ্গাইলে অগ্রণী ব্যাংকের ‘রোড শো’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১০ আগস্ট) শহরের ছয়আনি বাজারের টাঙ্গাইল শাখার সামনে থেকে একটি বর্ণাঢ্য ‘রোড শো’ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অগ্রনী ব্যাংক পিএলসি টাঙ্গাইল শাখা আয়োজিত অভিন্ন বাংলা কিউ আর (ইঅঘএখঅ ছজ) লেনদেনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘রোড শো’তে অংশ নেন, অগ্রণী ব্যাংকের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম, টাঙ্গাইল শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান রাসেল আহম্মেদ, আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোফাজ্জল হোসেন, জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি. নূর মোহাম্মদ রাজ্য প্রমুখ সহ আঞ্চলিক কার্যালয় ও টাঙ্গাইল শাখার সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
টাঙ্গাইল শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান রাসেল আহম্মেদ বলেন, ‘বাংলা কিউআর (ইধহমষধ ছজ) এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মানে এই আয়োজন। ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনবান্ধব করতে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অগ্রণী ব্যাংক। আধুনিক ব্যাংকিং সেবা ও ডিজিটাল লেনদেনে প্রসারের মাধ্যমে নগদ অর্থের ব্যবহার কমিয়ে স্মার্ট ও প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে ব্যাংকটি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com