প্রিন্ট এর তারিখঃ Aug 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 13, 2026 ইং
ধনবাড়ীতে ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ীতে উৎসব ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে ধনবাড়ী বাসস্টেশন এলাকায় বাংলাদেশ ট্রাক মালিক সমিতির দ্বিতীয় তলার কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ধনবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন এবং সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়া।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ আব্দুল বারী। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মহব্বত, ধনবাড়ী উপজেলা শাখা ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই কেন্দ্রের আশপাশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ভোটার ও প্রার্থী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোটাররা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণ করেন।প্রার্থীরা বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা সঠিকভাবে ভোট প্রদান করলে আমরা শতভাগ বিজয়ের আশাবাদী, ইনশাআল্লাহ।পোলিং এজেন্টরা জানান, দীর্ঘদিন পর সংগঠনের নেতৃত্ব নির্বাচনে সদস্যদের সরাসরি অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হওয়ায় তাদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, ‘ভোটগ্রহণ চলাকালীন সময়জুড়ে কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন এবং ধনবাড়ী থানা পুলিশ পুরো সময়জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্ব পালন করেছে।
দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ সদস্যদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন আরও ঐক্যবদ্ধ ও গতিশীল হয়ে চালকদের ন্যায্য অধিকার, কল্যাণ এবং পেশাগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com