প্রিন্ট এর তারিখঃ Aug 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2026 ইং
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মির্জাপুরে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শনিবার (১৫ আগস্ট) দুপুরে পৌরশহরের নতুন বাইপাস এলাকার মৃধা কনভেনশন হলে এ সভা হয়।
সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সহ-সভাপতি ডি.এম শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ বক্তৃতা করেন।
সভায় স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব দিয়েছেন। দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান জাতি সবসময় স্মরণ করবে। তাঁর আদর্শকে ধারণ করে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান তিনি।’
পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, ইব্রাহিম খলিল জিহাদী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com