প্রিন্ট এর তারিখঃ Aug 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 23, 2026 ইং
টাঙ্গাইলে জিয়া সাইবার ফোর্স এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

জিয়ার সাইবার ফোর্স (জেড সিএফ) টাঙ্গাইল জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মোহাম্মদ রেজাউল খান বাবু কে সভাপতি, মীর মাহফুজুর রহমান মিশু কে সাধারণ সম্পাদক ও মো. সবুজ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার (২০ আগস্ট)কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নাফিস ওয়াহিদ ফাইজাল, মহাসচিব শফিকুল ইসলাম ও প্রধান সমন্বয়ক অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ওয়াহিদুননবী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
এ কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদত হোসেন বিদ্যুৎ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের রবিনসহ আরো অনেকে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com