প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 26, 2026 ইং
টাঙ্গাইলে লিগ্যাল এইডের মাসিক সভা অনুষ্ঠিত

জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা গতকাল সোমবার (২৪ আগস্ট) বিকেলে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হাফিজুর রহমান। সভা সঞ্চালনা করেন টাঙ্গাইলের চীফ লিগ্যাল এইড অফিসার ও যগা জেলা ও দায়রা জজ তানজিলা চৌধুরী। এতে বক্তব্য রাখেন টাঙ্গাইলের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সেলিম মিয়া, জেলা লিগ্যাল এইড অফিসার মো: মিনহাজ উদ্দিন ফরাজী, অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম ও সেক্রেটারি সাইদুর রহমান স্বপন, টাঙ্গাইলের সরকারি আইন কর্মকর্তা (জিপি) মো: মোয়াজ্জেম হোসেন বাবুল ও পাবলিক প্রসিকিউটর (পিপি)
শফিকুল ইসলাম রিপন প্রমুখ। ব্লাস্ট-এর মতবিনিময় সভা লিগ্যাল এইডের মাসিক সভা শেষে একই সম্মেলন কক্ষে 'প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত সহায়তা প্রাপ্তি নিশ্চিতকরণ: বর্তমান অবস্থা এবং করণীয়' বিষয়ক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিট এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট খন্দকার আমিনা রহমান। সরকারী ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com