প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 29, 2026 ইং
ধনবাড়ীতে কেন্দ্রীয় মন্দির নির্মাণে আলোচনা সভা

ধনবাড়ী প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে সনাতন ধর্মালম্বীদের কেন্দ্রীয় মন্দির নির্মাণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ আগষ্ট) দুপুরে ধনবাড়ী বাসস্ট্যান্ডে আলোর ভূবন রেস্টুন্টের মিলনায়তনে রনজিৎ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী রাধা গোবিন্দ সেবা শ্রম মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক তাপস দে’র সঞ্চালনায় ও বাবু কেশব চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবহান, উপজেলা বিএনপি’র সহ সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মোহব্বত, সাংগঠনিক সম্পাদক ও ধনবাড়ী উপজেলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক লেবু, উপজেলা বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, ধনবাড়ী ট্রাক-কাভার্ড ভ্যান সমিতি’র সভাপতি অব্দুল বারী ও আলোচনা সভার আহবায়ক কমল রায় সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
সভায় বক্তারা ধনবাড়ী-মধুপুর আসনের এমপি তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের কাছে ধনবাড়ীতে কেন্দ্রীয় মন্দির নির্মাণের দাবি করেন। সভায় মন্দির নির্মাণ ও পরিচালনার জন্য দ্রæত একটি কমিটি গঠণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় ধনবাড়ী উপজেলার সকল সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com