প্রিন্ট এর তারিখঃ Aug 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 30, 2026 ইং
টাঙ্গাইলে '৫ টাকার আহার' ১১৬৪ জনের খাবার সরবরাহ করল ”সর্বদা নির্ভীক ফাউন্ডেশন”

ক্ষুধা নিবারণের পাশাপাশি মানুষের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রেখে খাবারের সুযোগ নিশ্চিত করতে টাঙ্গাইলে কাজ করে যাচ্ছে তরুণদের সামাজিক সংগঠন 'সর্বদা নির্ভীক ফাউন্ডেশন'। এর ধারাবাহিকতায় শুক্রবার (২৮ আগস্ট) টাঙ্গাইল শহীদ মিনারে সংগঠনটির অন্যতম ব্যতিক্রমী উদ্যোগ '৫ টাকার আহার'-এর দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার মানুষের খাবারের লক্ষ্যমাত্রা থাকলেও শেষ পর্যন্ত ১,১৬৪ জন মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। কার্যক্রমটি চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ মাহমুদুল হক সানু। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ব্যবসায়ী সৈয়দ হাবিবুল আলম শাতিল। তরুণদের এমন মানবিক উদ্যোগের পাশে থেকে উৎসাহ দেওয়া এবং সামাজিক দায়বদ্ধতা থেকে অতিথিদ্বয়ের উপস্থিতি আয়োজকদের বিশেষ অনুপ্রেরণা যোগায়। '৫ টাকার আহার'-এর মূল বৈশিষ্ট্য হলো-এখানে বিনামূল্যে খাবার দেওয়া হয় না। মাত্র পাঁচ টাকার বিনিময়ে মানুষ নিজের খাবার নিজেই সংগ্রহ করেন।আয়োজকরা জানান ,প্রয়োজনের সময় সহয়তা পেলেও এতে মানুষকে কারও কাছে হাত পাতার অনুভুতির মধ্যেও পড়তে হয় না,বরং নিজের অর্থে খাবার কেনার মাধ্যমে তাদের আত্নসন্মান ও মর্যাদা বাজার থাকে।প্রায় দুই বছর ধরে প্রতি মাসের দুই শুক্রবার নিয়মিতভাবে এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
২০২৪ সালে যাত্রা শুরু করা সর্বদা নির্ভীক ফাউন্ডেশন তরুনদের মেধা, সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্বতা বিকাশে নানা মানবিক কাজ করে যাচ্ছে ।রক্তদান,চিকিৎসা সহয়তা, শীতবস্ত্র বিতরন,বৃক্ষরোপন,শিক্ষার্থীদের বির্তক ও নেতৃত্ব বিকাশের পাশাপাশি নারী উদ্যোক্তা উন্নয়ন এবং প্লাষ্টিক পুনব্যবহারের মাধ্যমে পরিবেশগত সমস্যা মোকবিলার নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে সংগঠনটি।প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সৈয়দা তাসমো ও সামিউল ইসলাম সাদি এবং সহসভাপতি শাহিন সরকার জানান ভবিষ্যতে মানবিক সহয়তার পাশাপাশি শিক্ষা,পরিবেশ ও নারী ক্ষমতায়নের পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে। তাদের ৫ টাকার আহার সেই স্বপ্নেরই একটি দৃশ্যমান উদ্যোগ, যা সমাজে পারস্পরিক দায়িত্ববোধের সংস্কৃতি তৈরি করতে ভূমিকা রাখছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com