প্রিন্ট এর তারিখঃ Sep 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 1, 2026 ইং
ভূঞাপুরে সাড়ে ১৫ হাজার মিটার চায়না দুয়ারি জাল ধ্বংস

কামাল হোসেন,
টাঙ্গাইলের ভূঞাপুরে অভিযান চালিয়ে সাড়ে ১৫ হাজার মিটার চায়না দুয়ারি জাল আটক করেছে উপজেলা প্রশাসন। পরে আটককৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। গতকাল সোমবার (৩১ আগষ্ট) বিকাল থেকে রাত ৮ পর্যন্ত উপজেলার অলোয়া ইউনিয়নের শিতলা বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।
অভিযানে উপজেলা মৎস্য অফিসার মোছা.রিমা আক্তার, এসআই নুরুল ইসলামসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে আজ বিকালে উপজেলার অলোয়া ইউনিয়নের শিতলা বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সাড়ে ১৫ হাজার মিটার চায়না দুয়ারি জাল আটক করে পরে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান জানান, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে আজ অলোয়া ইউনিয়নের শিতলা বিলে অভিযান পরিচালনা করা হয়। এসময় জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com