প্রিন্ট এর তারিখঃ Sep 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 6, 2026 ইং
গৌরীপুরে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ‘সবুজ পৃথিবীর রক্ষা গাছের বিকল্প নেই, অক্সিজেন চাই-গাছ লাগাও’ স্লোগানে শুক্রবার (৪ সেপ্টেম্বর/২৬) গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর দলিল লেখক সমিতির শফিকুল ইসলাম ভূট্টো, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, খবরের কাগজ ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ফয়সাল আহমেদ, ধনিয়াকান্দি ফাজিল মাদরাসার সহযোগী অধ্যাপক মো. মোশাররফ হোসেন সোহেল, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, মো. ফিরোজ আহমেদ, লুৎফা রূপা, মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার রিপা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সহসাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার, আফ্রিদি হাসান নিরব প্রমুখ। অনুষ্ঠানে স্বজনরা দুইশতাধিক গাছের চারা বিতরণ ও গৌরীপুর স্বজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ২৩টি ফুলের চারা রোপন করেন।###
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com