প্রিন্ট এর তারিখঃ Sep 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 6, 2026 ইং
মির্জাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের পারিবারিক মিলনমেলা

উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাবের মিলনায়তনে এ মিলনমেলার আয়োজন করা হয়।
মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।
অনুষ্ঠানে মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বাবর, এমপির সহধর্মিণী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফাতেমা আজাদ, পুত্র ফারহান আজাদ মুগ্ধ, মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এরশাদ মিঞাসহ প্রেসক্লাবের সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মিলনমেলায় সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। পরে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্রয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com