প্রিন্ট এর তারিখঃ Sep 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 7, 2026 ইং
লংমার্চ ষড়যন্ত্রের অংশ--- আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি

শত শত গাড়ি নিয়ে লংমার্চ কর্মসূচি করছে বিরোধী দল, অথচ তারাই গ্যাস-তেল, বিদ্যুৎ নিয়ে গুজব রটাচ্ছে। বর্তমান সরকার অল্প কয়েক মাস যাবৎ ক্ষমতায় বসেছে, আর এখনই আন্দোলন, যে লংমার্চ এগুলো ষড়যন্ত্রের একটি অংশ বলে মন্তব্য করেছেন ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।
শনিবার বিকেলে টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের যৌথ আয়োজনে মির্জাপুর পৌর সদরের লাভু মৃধা কনভেনশন হলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।
এসময় মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক তাজ উদ্দিন সিকদারসহ জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com