প্রিন্ট এর তারিখঃ Sep 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 8, 2026 ইং
মুসাবিদা ফি বৃদ্ধির দাবিতে গৌরীপুরে দলিল লেখকদের কর্মবিরতী পালন

দলিল লিখন ও সহায়তাকারীদের মুসাবিদা ফিস বৃদ্ধির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (৭ সেপ্টেম্বর/২৬) দিনব্যাপী কর্মবিরতী কর্মসূচী পালন করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি গৌরীপুর শাখার সদস্যগণ।
দলিল লেখক সমিতির প্রচার সম্পাদক আতাউর রহমান সোহেল জানান, বর্তমান সাবরেজিস্টার মো. রফিকুল ইসলাম বলেছেন প্রতি পৃষ্ঠা ১৫টাকা অর্থাৎ দলিল ১০পৃষ্ঠার হলে মজুরি আসে মাত্র ১৫০টাকা। যা একজ দৈনিক শ্রমিকের মজুরিই হয় না। সংগঠনের সাধারণ সম্পাদক মো. গোলাম হাচিবেশ শাহীদ মুনশী জানান, ব্রিটিশ আমলে নির্ধারিত ফিসে দলিলের মুসাবিদা করা সম্ভব না। বর্তমান বাজারদরের সাথে মিল রেখে প্রত্যেকটি দলিল কমপক্ষে ৫হাজার টাকা মুসাবিদা ফিস নির্ধারণের দাবি জানাচ্ছি।
কর্মবিরতী পালন কর্মসূচীতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি আশিকুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. গোলাম হাচিবেশ শাহীদ মুনশী। বক্তব্য রাখেন দলিল লেখক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূট্টো, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আতাউর রহমান সোহেল, দলিল লেখক মো. এনামুল হক, একেএম শাহজাহান কাদের, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, নুরুল ইসলাম জুয়েল, শাহিন আহাম্মেদ, আবুল খায়ের লিটন, মতিউর রহমান মন্ডল, আজহারুল ইসলাম প্রমুখ।
এ প্রসঙ্গে মন্তব্য জানতে গৌরীপুর সাবরেজিস্ট্রি অফিসের সাবরেজিস্টার মো. রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে কল দিলে রিসিভ করেন নাই। তিনি এলাকায় সৎ সাবরেজিস্টার হিসাবে সুখ্যাতি অর্জন করেছেন। তবে দলিল লেখক সমিতি ও সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবতই অতিরিক্ত ফিস, নানা খাত দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com