প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2026 ইং
ঘাটাইলে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

টাঙ্গাইলের ঘাটাইলে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় , সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন এ কর্মসুচির আয়োজন করে ঘাটাইল উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকজলে ঘাটাইল উপজেলার ধলাপাড়া চন্দন গণ উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার স্বপ্না,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন,সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন হেলাল,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ শামসুল আলম,অধিবাসী নেতা স্বপন কুমার কোচ ও মহানন্দ চন্দ্র বর্মন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণের ফলে তাদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং সেলাই মেশিনপ্রাপ্ত নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। পরে অতিথিরা উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তির টাকা তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com