প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2026 ইং
টাঙ্গাইলে দশ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতীতে র্যাবের মাদক বিরোধী অভিযানে দশ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কালিহাতি উপজেলার নাগবাড়ি তেজপুর মোড়চালা এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলো শাকিল মিয়া ওরফে শুভ মিয়া (২৬) এবং মোঃ নাসিরউদ্দিন (২৭)। এদের বাড়ি হবিগঞ্জ জেলায়। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কালিহাতি উপজেলার নাগবাড়ি তেজপুর মোড়চালা এলাকায় পাকা রাস্তায় অভিযানে ইজিবাইক তল্লাশী করে মাদক কারবারিদের আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। কারবারিদের দেওয়া তথ্য ও দেখানো মতে আইপিএস ও এমপ্লিফায়ারের খালি কাভারের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত দশ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। এছাড়াও দুইটি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জানা যায় যে, গ্রেফতারকৃত কারবারিরা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে নিজ হেফাজত ও নিয়ন্ত্রণে রেখে টাঙ্গাইল সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় আলামতসহ তাদের হস্তান্তর করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com