প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2026 ইং
ঘাটাইলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ (৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘাটাইল থেকে মোটরসাইকেল আরোহী টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি ব্রাক্ষণশাসন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাকের সাথে মুখোমুখি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।
ঘাটাইল থানার এসআই সরোয়ার আলম বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com