প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 13, 2026 ইং
টাঙ্গাইলে অপরাধ নিয়ন্ত্রণে ডিবি পুলিশের চেকপোস্ট স্থাপন ও অভিযান

অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন ও অভিযান পরিচালনা করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি), দক্ষিণ, টাঙ্গাইল।
টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার-এর নির্দেশনায় এবং ডিবি (দক্ষিণ), টাঙ্গাইলের অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল আজিম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি (দক্ষিণ)-এর অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন ধরনের যানবাহনে কঠোর নজরদারি এবং তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। পাশাপাশি কিশোর গ্যাং প্রতিরোধ, অপরাধ দমন এবং শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।
ডিবি পুলিশের এ ধরনের বিশেষ কার্যক্রমের মাধ্যমে টাঙ্গাইল শহরে অপরাধ নিয়ন্ত্রণে রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com