প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2026 ইং
ব্যতিক্রমী আয়োজনে ‘নিমরাজি’

ভিনগোলার্ধের উদ্যোগে ‘নিমের ছায়া বাংলাজুড়ে’ স্লোগানে রোববার (১৩ সেপ্টেম্বর/২৬) ব্যতিক্রমী আয়োজন ছিলো ‘নিমরাজি।’ এ আয়োজনে ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ও নিমগাছের উপকারিতা তুলে ধরা হয়।
বক্তরা জানান, একটি নিমগাছ মানে হলো ‘সর্বরোগ নিবারণী যা, প্রাকৃতিক ফার্মেসি। এ গাছ একটি অতুলনীয় ঔষধি গাছ, যার পাতা, ডাল, ছাল, শিকড় এবং ফলÑসবকিছুই নানা রোগ নিরাময়ে ও শরীরের যত্নে ব্যবহার করা হয়। নিমগাছের নিচের বাতাস সবচেয়ে বিশুদ্ধ ও অক্সিজেনের ফ্যাক্টরি।
তারা আরও বলেন, ত্বকের যত্ন, চর্মরোগ নিরাময়ে এবং ফসলের কীটনাশক হিসাবে এ গাছের তুলনা নেই। নিম পাতার অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণের জীবাণু ধ্বংস করে ত্বক পরিষ্কার রাখে। সিদ্ধ নিমপাতার পানি দিয়ে গোসল করলে খোসপাঁচড়া, একজিমা ও চুলকানি থাকে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিনগোলার্ধের গৌরীপুর উপজেলা শাখার সমন্বয়ক মো. হারুন মিয়া। সঞ্চালনা করেন সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদক শংকর ঘোষ পিলু। প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃক্ষবন্ধু গ্রিনম্যান এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান, গৌরীপুর লেখক সংঘের সাধারণ সম্পাদক পলাশ মাজহার, বিজয় কম্পিউটারের পরিচালক তৌহিদুল আমিন তুহিন। এছাড়াও বক্তব্য রাখেন কবি ও লেখক নূর মোহাম্মদ শাফি, গৌরীপুর সরকারি কলেজে শিক্ষার্থী তানজিদ হাসান সৌরভ, শেখ মোহাম্মদ সৌরভ, আফ্রিদি হাসান নিরব, মো. সবুজ মিয়া, মো. আরাফাত হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক বলেন, ভিনগোলার্ধ সংগঠনের উদ্যোগে আজকে এই আয়োজনে একজন বৃক্ষপ্রেমী হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত। পরিবেশের জন্য নিমগাছ একটি উপকারী বৃক্ষ। আমি সবসময় বিভিন্ন গ্রাম এবং উপজেলাতে নিজ অর্থায়নে গাছ রোপণ করি।
ভিনগোলার্ধ সংগঠনের গৌরীপুর শাখার সমন্বয়ক মো. হারুন মিয়া বলেন, নিমগাছকে বিশ^ স্বাস্থ্য সংস্থা উনিশ শতকের বৃক্ষ বলে ঘোষণা করেছে। নিমগাছের অনেক গুণাগুন তাই বিশুদ্ধ অক্সিজেন আর পরিবেশের জন্য নিমগাছের ভূমিকা অপরিসীম।
গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী হুমায়রা তাসনিম আসফি বলেন, পরিবেশের জন্য নিম গাছ একটি উপকারী গাছ। আর এই সংগঠনের বক্তব্য শুনে নিমগাচ সম্পর্কে আমাদের অনেক কিছু জানা হলো, আর ভিনগোলার্ধ সংগঠনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
উল্লেখ্য যে, ভিনগোলার্ধ সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে নিয়োজিত। এর আগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, রিক্সাচালকদের পড়শী ডাকার আহ্বান এবং নির্মাণ শ্রমিকদের পরান ডাকার আহ্বান জানিয়ে গৌরীপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। এছাড়াও মানুষকে বইমুখী করতে সংগঠনটির কার্যক্রম চলমান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com